মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী এবং প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে এ দিনের চেতনা চিরভাস্বর হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।