মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, সাঁতার, ব্যাডমিন্টন, কারাতে ও ভারোত্তোলন প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশিক্ষণের খোঁজখবর নেন।
বিদ্যালয়ের পরিবেশ, লেখাপড়ার মান ও খেলাধুলার কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী এবং গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।