মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন শাখার উদ্যোগে বিজ্ঞান ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এদিকে, বিকেলে মেলা শেষে স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আননুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, শিক্ষক হাবিবুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।