মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন শাখার উদ্যোগে বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আননুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, শিক্ষক হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে বিদ্যালয়ের দুটি দলের অংশগ্রহণে বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শিক্ষক সাদিয়া রহমান অন্তরা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান, রমিজ আহমেদ ও নাহিদা আফরোজ।