মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর নতুন বছরের প্রথম দিনে আর আর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ বই উৎসব অনুষ্ঠিত হয়।
আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান বই উৎসবের সূচনা করেন। এ সময় তিনি আর আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বিদ্যালয় শিক্ষক রাহিনুরজ্জামান পলেন সহ বিদ্যালয় শিক্ষক ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।