মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় মিনারুল ইসলাম, আখতারুজ্জামান, মহিদুল ইসলাম, হাসিব খসরু, আব্দুল কুদ্দুস, ওবায়দুল ইসলাম, সাজেদুল ইসলাম, মৌসুমী খাতুন, সিরাজুল ইসলাম, আশফাক আজিম, দীন মোহাম্মদ, মাসুদ রানা, আসলাম আলী, হাবিবুল্লাহ, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন, আসাদুল ইসলাম, আরিফুর রহমান সুইট, ফেরদৌস আহমেদ, তানভীর আহমেদ, শাহাবুদ্দিন ইসলাম, হাফিজুর রহমান, সগীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।