মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মেহেরপুর ট্রাস্ট মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র শিবিরের সভাপতি মু.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ সুহাইল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর মাওলানা তাজউদ্দীন খাঁন,জেলা সেক্রেটারী ইকবাল হুসাইন,বাংলাদেশ জামায়াতে ইসলামী, মেহেরপুর পৌরসভার আমীর সোহেল রানা ডলার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুস সালাম।দায়িত্বশীল সমাবেশ দায়িত্বশীলদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।