মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও এটুআই-এর উদ্যোগে ই-জেনারেল সার্টিফিকেট আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের সহকারী কমিশনার, আইনজীবী ও পুলিশ কর্মকর্তারা।
কর্মশালায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।