মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক উপস্থিত সবার কথা ধৈর্যসহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
গণশুনানিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী এস্তামুল হক ইসলাম উপস্থিত ছিলেন।