মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা স্কাউটসের কমিশনার শফিকুল ইসলাম মিন্টুর নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বাবলু, প্রধান শিক্ষক আবুল কালাম, মিনারুল ইসলাম প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস মেহেরপুরের উন্নয়নের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহ্বান জানান।