মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের কাথুলি বাসস্ট্যান্ড এলাকায় ‘ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার’ নামে একটি হোটেল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযোগ করেছেন ‘ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক ও মেহেরপুরের বেড়পাড়ার দুখু মিয়ার ছেলে উজ্জল হোসেন।
উজ্জল হোসেনের অভিযোগ, বেড়পাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন ভাড়াটে লোকজন নিয়ে এসে তার দোকানে ভাঙচুর চালান। এতে দোকানের মালামাল ও স্থাপনা মিলে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
উজ্জল হোসেন আরও বলেন, দোকানটি যে জমিতে স্থাপিত, সেটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় আদালতের বিষয়টি তোয়াক্কা না করে দোকানটি ভাঙচুর করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর হোসেনের বক্তব্য জানা যায়নি।