মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের অর্থ বিতরণ করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় উপস্থিত থেকে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৭৯ জনের মাঝে মোট ১ লাখ ৭৯ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।