মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার ও বীজের সরবরাহ, মজুত ও বিতরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত উপপরিচালক সঞ্জীব কুমার গোস্বামী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত অধিকারী ও রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ প্রমুখ।