মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বাইজিদ, শহর ছাত্রলীগ নেতা রাতুল, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন প্রমুখ।পরে সেখানে কেক কেটে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।