মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে শখের প্লান্ট ও পট নার্সারির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফিতা কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নার্সারিটির উদ্বোধন করা হয়।
শখের প্লান্ট ও পট নার্সারির স্বত্বাধিকারী আবু হোসেন কাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক আমানুল্লাহ আল আমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, লালটু, মাসুদ রানাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ফিতা কেটে নার্সারিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।