মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের আবু বক্করের ছেলে আব্দুল ওহাব মল্লিক (৫১) এবং দারিয়াপুর গ্রামের শম্ভু দাসের ছেলে হৃদয় দাস (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে এএসআই মিলন, মুন্না ও জাহিদসহ পুলিশের একটি দল কেদারগঞ্জ বাজারের ওয়ালটন শোরুমের সামনে অভিযান চালায়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।