মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের দিঘিরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিঘিরপাড়া মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানা ডলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মোস্তফা কামাল সোহেল রানা। এছাড়া আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।