মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে অসময়ে বর্ষণ, সারাদিন ঝিরঝিরে বৃষ্টি। জন জীবন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। বুধবার দিনের শুরুতেই মেহেরপুর বৃষ্টিপাত হয়। দিনের শুরুতে রাত একটার দিকে হঠাৎ করে কালো মেঘে মেহেরপুর আকাশ ছেঁয়ে যায়।
রাত তিনটার দিকে মেহেরপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে বিকট শব্দ বজ্রপাত ঘটতে থাকে। মুষলধারে বৃষ্টির হওয়ার কারণে মেহেরপুরের বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। এদিকে সকাল থেকে সারাদিন ঝির ঝিরে বৃষ্টি পড়তে থাকে। সারাদিনে সূর্যের মুখ দেখা যায়নি। রাস্তায় মানুষজন অন্যদিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে। সারাদিন ঝিরঝিরে বৃষ্টির কারণে মেহেরপুর শহরের প্রধান সড়ক গুলোতে যানবাহন চলাচল কম দেখা গেছে। বৃষ্টিপাতের ফলে জনজীবন চলাচলে ভুগতে হয়েছে।