মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় রুহুল কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরকে অন্যত্র বদলি করা হলে তার স্থলাভিষিক্ত হিসেবে রুহুল কুদ্দুসকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।