মেহেরপুর নিউজ:
মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আসাদুল ইসলাম, খাইরুল ইসলাম, আব্দুল আলীম এবং খলিলুর রহমান নামের ৪ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর আমঝুপি সড়কের শ্রীগাড়ী এবং শহরের লালটুর মোড়ে এ দুর্ঘটনা দুটি ঘটে। জানা গেছে ঘটনার সময় মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর আমঝুপিট মাঝামাঝি শ্রীগাড়ির কাছে মোটরসাইকেল এবং রিক্সার সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেল এবং রিক্সা আমঝুপি মুখে যাওয়ার সময় মোটরসাইকেল চালক রিকশাকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক এবং রিক্সা চালক দুজনে আহত হয়। এদিকে একই দিনে মেহেরপুর শহরের লালটুর মোড় এলাকায় মোটরসাইকেল এবং ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষে অপর দুই ব্যক্তি আহত হয়।