মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী বিনামূল্যে বেতন ফিক্সেশন ক্যাম্প শুরু হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বিনামূল্যে বেতন ফিক্সেশন-সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মেহেরপুর জেলা সভাপতি কমর উদ্দিন, সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, কিতাব আলী, নুরুলগনীসহ সংশ্লিষ্ট শিক্ষকরা।
তিন দিনব্যাপী এ ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বেতন ফিক্সেশন-সংক্রান্ত সমস্যার সমাধান ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।