মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম শারদীয় দুর্গা উৎসব-২০২৪ উপলক্ষে মেহেরপুর জেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে সকলকে শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উৎসবমুখর পরিবেশে সকলকে পূজা উদযাপনের জন্য আহবান জানান। এ সময়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম,সদর থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বাকিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, সারাদেশের ন্যায় মেহেরপুরের হিন্দু ধর্মাবলম্বীদের মানুষ খুব আনন্দঘন পরিবেশে তাদের অনুষ্ঠান উদযাপন করছেন। এর আগে পূজা উদযাপন কমিটির লোকদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, এই পূজাকে সামনে রেখে জনগণের বন্ধু যে পুলিশ তা আবারো প্রমাণ করে দিলেন পুলিশ। আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছি।