মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরের দিকে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন উপস্থিত থেকে এ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা অংশগ্রহণ করেন। তারা কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।