মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী, ভবানীপুর, শিবপুর সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা পরিষদ সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, আব্দুল মান্নান, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু।এসমশ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রফেসর আব্দুল মান্নানের সাথে ছিলেন। প্রফেসর আব্দুল মান্নান তার বক্তব্যে আগামী ৭ জানুয়ারি ট্রাক-প্রতিকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।