মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সীমান্ত এলাকার বেকার যুবক ও যুবতীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধের লক্ষ্যে কারিগরি ও আয়বর্ধক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাসার, প্রশিক্ষক আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।