মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক রমজান আলী ইন্তেকাল করেছেন।( ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সোমবার সকালে মেহেরপুর -২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুম রমজান আলীর স্ত্রী,২ কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। মরহুম রমজান আলী মেহেরপুর সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ করার পর মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সময়ে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক এবং কোষাধক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি জেলা রেফারী সমিতির সাধারণ সম্পাদক, জেলা রোভার স্কাউট এর কোষাধক্ষ এবং মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
রমজান আলীর মৃত্যুতে মেহেরপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রমজান আলীর মৃত্যুতে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর,মেহেরপুরের প্রাক্তন ফুটবলার আব্দুর রহমান, এমদাদুল হক, মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন শোক প্রকাশ করেছেন।