তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় ফিরোজা খাতুন (৪৯) নামের এক গৃহবধুর মুত্যুর ঘটনা ঘটেছে। ফিরোজা খাতুন ফতাইপুর গ্রামের লাল্টুর স্ত্রী।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার ফতাইপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে একটি ইজিবাইক বামন্দি থেকে গাংনী দিকে আসছিল। ফতাইপুর নামক স্থানে পৌছুলে একটি ছোট শিশু রাস্তা পারাপারের সময় দূর্ঘটনা নিশ্চিত ভেবে শিশুটির মা তাকে বাঁচাতে যায়।
এ সময় শিশুটি রক্ষা পেলেও মা ফিরোজা খাতুন মারাত্মক আহত হয়। স্থানীয়রা ফিরোজা খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে বিকাল ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় মৃত্যের সংবাদ পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে।