মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি / বর্ষা প্লাবিত ধানক্ষেত /প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর মুজিবনগর উপজেলার সরস্বতী খালে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, কাজি মহাম্মদ অনিক ইসলাম, মিথিলা দাস নাহিদ হোসেন, সুজন দাশগুপ্ত, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।