মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন অন্যত্র বদলি হওয়ায় মেহেরপুর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার বেলা ৩.০০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এবং বিকাল ৫.০০ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক, ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলম, গা়ংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ, মুজিব নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, সিনিয়র সহকারী কমিশনার এম.এম আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়ানুর রহমান, এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সহকারী কমিশনার কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শুভেচ্ছা জানানো হয়।