মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের ৯ নং ওয়ার্ডের বর্তমান বাসিন্দা মো: জমসেদ আলীর বড় ছেলে মুদি ব্যবসায়ী তুষারের দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার বাদ মাগরিব খন্দকার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে খন্দকার পাড়া কবরস্থানে দাফন করা হয়।
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট খন্দকার একরামুল হক হীরা, আমদহ ইউপি সদস্য মেহেদী হাসানসহ সকল শ্রেণী পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তুষার ইন্তেকাল করেন।