মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ লাইন ড্রিল সেড মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে কল্যাণ সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম,( সার্কেল) অপু সরোয়ার প্রমূখ বক্তব্য রাখেন। কল্যাণ সভায় বিগত মাসে পুলিশে ভাল কাজ করায় কয়েকজন পুলিশ সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।