মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি প্রজন্ম সংগঠনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের অসহায় একটি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে আমঝুপি প্রজন্মের সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে কলাইডাঙা গ্রামের ঐ পরিবারকে ১১০ কেজি চাউল , ৫০ কেজি আলু , ৫ কেজি মসুর ডাল এবং ৫ কেজি সয়াবিন তেল প্রদান করা হয়। আমঝুপি প্রজন্ম সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।