মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ গ্রাম হিরোইন তাজুল ইসলাম, জাহানারা খাতুন এবং তানজিলা খাতুন নামের ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার । সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রিজের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।
আটক তাজুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডপাড়া ইছার উদ্দিনের ছেলে, জাহানারা খাতুন সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলাম এর স্ত্রী এবং তানজিলা খাতুন একই গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার যাদবপুর ব্রিজের কাছে অভিযান চালান। এ সময় তাজুল ইসলাম, জাহানারা খাতুন এবং তানজিলা খাতুনকে আটক করার পর তাদের নিকট থেকে ৭০ গ্রামে হেরোইন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার যাদবপুর ব্রিজের কাছে অভিযান পরিচালনা করে । এসময় একটি ইজিবাইকে করে হেরোইন প্রাচার কালে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।