মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর প্রিমিয়ার ক্রিকেট লিগে ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জাদুখলি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইয়াং স্টার ক্লাব ১১০ রানের বিশাল ব্যবধানে পিরোজপুর লিজেন্ডকে পরাজিত করে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইয়াংস্টার ক্লাব ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সবুজ সর্বোচ্চ ৬৪ রান করে, অধিনায়ক রাজিব ৪৮ ও সোহান ৩৯ রান করে। বকুল দুটি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে পিরোজপুর লিজেন্ড ১৩.১ বলে ৬১ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে দেব ২১ রান করেন।
সাগর ৩ টি উইকেট দখল করেন। খেলায় সবুজ ম্যান অব দা ম্যাচ। সাগর সেরা বলার। ফিদু সেরা ক্যাচ। রাজু সেরা ইনিংস এবং সবুজ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় । খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পিরোজপুর প্রিমিয়ার লিগের আয়োজক মোহাম্মদ সাইদুর রহমান বাবু উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।