মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, এর প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে গাংনী উপজেলার ওলিনগর কেন্দ্রে এ সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মনিরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মনির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমান প্রমূখ।পরে শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।