মেহেরপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে নগর সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান রিটন,, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মিকাইল হোসেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ।