আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহরের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শেখ পাড়ায় এ পথসভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ফরহাদ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক মফলেউর রহমান মিন্টু,মোস্তফা প্রমুখ।