মেহেরপুর নিউজ:
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজে নতুন বছরের বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ প্রাঙ্গনে বই বিতরণের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করেন।
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সহধর্মিনী ডাঃ নাতাশা হাসান। বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। পরে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়।