মেহেরপুর নিউজ:
পাইওনিয়ার স্কুল অ্যান্ড প্রফেশনাল কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে অবস্থিত পাইওনিয়ার স্কুল অ্যান্ড প্রফেশনাল কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম। পরে সেখানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।এর আগে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।