গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-২ গাংনী) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক সাগর এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন আওয়ামী লী গের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক সাগর। সভায় প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য নুর আহমেদ বকুল,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির অন্যতম সদস্য ফরিদা পারভিন, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের অন্যতম নেতা ডাক্তার আব্দুল্লাহ -আল কাফি,তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট রাশেদুল হক জুয়েল,বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা আবুল বাসারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।