মেহেরপুর নিউজ:
মেহেরপুর আমদহ সড়কে মোটরসাইকেল ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে রিপ্ত (১৭) নামের এক কিশোর আহত হয়েছে। তাকে মেহেরপুর থেকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিপ্ত মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের স্বপন মীরের ছেলে।জানা গেছে ঘটনার সময় রিপ্ত মোটরসাইকেল চালিয়ে আসার পথে বামনপাড়া বড় মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীদ দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে ধাক্কা মারে।এ ঘটনা সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।