মেহেরপুর নিউজ:
মেহেরপুর-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডাঃ এস এম নাজমুল হক সাগর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও নব নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেনের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
সোমবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনে তিনি কুশল বিনিময় করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ নাজমুল হক সাগরকে মিষ্টিমুখ করান। নাজমুল জন প্রশাসন প্রতিমন্ত্রীর মুখে মিষ্টি তুলে দেন। এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, গাংনী পৌরসভার মেয়র আহমদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।