মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পাট চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের পাট চাষীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে পাট চাষীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান উপস্থিত থেকে পাট চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন।