গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটিদল ভারতীয় সীমান্ত ঘেষা খাসমহল গ্রামে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরােইন ও নগদ ১৬ হাজার টাকাসহ সিদ্দিক আলী (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত সিদ্দিক গাংনী উপজেলার খাসমহল গ্রামে মৃত আনছার আলীর ছেলে ও কাথুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। র্যাব-১২ (গাংনী ক্যাম্প) কমান্ডার ও সহকারি পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১২ (গাংনী ক্যাম্প) কমান্ডার ও এএসপি মনিরুজ্জামান জানান, রবিবার দিবাগত রাতে র্যাব একটিদল খাসমহল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে সিদ্দিক আলীকে আটক করা হয়। আটককৃত সিদ্দিক আলী একজন চিহ্নিত মাদক কারবারী। ঘটনার সময় সে হেরোইন নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে হেরোইন ও হেরোইন বিক্রির নগদ টাকা পাওয়া গেলে, তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।