মেহেরপুর নিউজঃ
মেহেরপুর মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ২০২৩ সালে কম ছুটি ভোগ করা শিক্ষকদেরকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কম ছুটি ভোগকারী শিক্ষকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।
২০২৩ সালে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আনারুল ইসলাম প্রথম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা সুলতানা দ্বিতীয় এবং, রাজীব মিয়াকে তৃতীয় পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান অন্যদের মধ্যে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম ফারুক সেখানে উপস্থিত ছিলেন।