মেহেরপুর নিউজ:
সরকারি কলেজের লাইব্রেরীতে নিয়মিত পাঠ্যাভাসের জন্য ৫ জন ছাত্র-ছাত্রীকে উৎসাহমূলক পুরষ্কার প্রদান করলেন মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক খসরু ইসলাম। রবিবার দুপুরের দিকে সরকারি কলেজে এ পুরস্কার প্রদান করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম. নজরুল কবীর উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক খসরু ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।