মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশের সদস্য আব্দুর রশিদ চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইনে আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী আব্দুর রশিদকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে জেলা পুলিশ মেহেরপুর এর পক্ষ থেকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত পুলিশ পিকআপ গাড়িতে করে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তিনি এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তিনি আবেগে আপ্লূত হয়ে পড়েন। পুলিশ সদস্যদের বিদায় বেলায় এমন মহতী উদ্যোগ নেয়ার ফলে মেহেরপুর জেলা পুলিশের প্রত্যেক পুলিশ সদস্যের মনোবল বৃদ্ধি পেয়েছে।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান, (সার্কেল) আবদুল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।