মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেল পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।পরে পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মধ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান, (সার্কেল) আবদুল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।