মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর নূরানী মসজিদ মিলনায়তনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।তারাবির গুরুত্ব ও ফজিলত বিষয়ে আলোচক হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ আবু দারদা।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরানী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নোমান হাসান ।
গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।