গাংনী প্রতিনিধি :
মেহেরপুরে ৩৬কেজি গাঁজাসহ রাকিব হােসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। আটককৃত রাকিব জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সােয়া ১১টার দিকে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে র্যাবের একটিদল লক্ষীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে রাকিব এর বাড়ি থেকে ৩৬কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় রাকিবকে আটক করা হয়।
র্যাব কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ,৮০ হাজার টাকা। আটককৃত রাকিব একজন মাদক ব্যবসায়ি। তার নামে গাংনী থানায় মামলা প্রক্রিয়া চলছে।